চাঁদপুর, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- 'ক্রসফায়ারে' নিহত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের সহযোগী মাসুদ আলম ভুঁইয়া ওরফে কিলার মাসুদের ফরিদগঞ্জ উপজেলার চর দুখিয়া গ্রামের বাড়ি থেকে পুলিশ একে-৪৭ রাইফেলের গুলি উদ্ধার করেছে।
গত শুক্রবার ফরিদগঞ্জের পিরোজপুর বাজার থেকে মাসুদকে গ্রেপ্তার করা হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃত মাসুদের স্বীকারোক্তি অনুযায়ী শনিবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে একে-৪৭ রাইফেলের দুই রাউন্ড গুলি, দুটি বড় রামদা ও একটি ধামা উদ্ধার করে।
এ ঘটনায় অস্ত্র আইনে মাসুদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬৫১ ঘ.
bdnews24