২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের সংবাদপত্র শিল্প দু:সময়ের মধ্য দিয়ে যাচ্ছে: পিজেএফ

প্রগতিশীল সাংবাদিক ফোরাম বলেছে, দেশের সংবাদপত্র শিল্প ও গণমাধ্যম মারাত্মক দু:সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2007, 03:25 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - প্রগতিশীল সাংবাদিক ফোরাম বলেছে, দেশের সংবাদপত্র শিল্প ও গণমাধ্যম মারাত্মক দু:সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। শনিবার ফোরামের সভায় এ মত প্রকাশ করা হয়। এর পাশাপাশি প্রথম আলো ও সাপ্তাহিক ২০০০ পত্রিকার প্রকাশনা বন্ধ করার জন্য উগ্র মৌলবাদী চক্রের বেআইনি তৎপরতায় গভীর উদ্বেগও প্রকাশ করেছে ফোরাম। প্রগতিশীল সাংবাদিক ফোরাম (পিজেএফ) এর এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, "দেশের সংবাদপত্র শিল্প ও গণমাধ্যমসমূহ মারাত্মক দু:সময় অতিক্রম করছে। বিভিন্ন প্রতিষ্ঠানে জনবল ছাটাঁই ও বেতন ভাতা প্রদানে বকেয়া সৃষ্টি করা হচ্ছে। সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় অনাকাঙ্খিত হস্তক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে গণতন্ত্র বিপন্ন হচ্ছে। মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও জানার অধিকার ক্ষুণ