বান্দরবান, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার মনজয় পাড়া ও হেপিগোপাড়ায় ডায়রিয়া ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। শুক্রবার সকালে মনজয়পাড়া এলাকায় অং শৈ উ মারমা নামে এক জন মারা গেছে। ওই এলাকায় ডায়রিয়ায় গত ১৫ সেপ্টেম্বর এক জনের মৃত্যু হয়।
বান্দরবানের ভারপ্রাপ্ত সিভিল সার্জন চিংশোয়ে ফ্রু বাচিং জানান, মনজয়পাড়া ও হেপিগোপাড়ায় ডায়রিয়া আক্রান্তদের চিকিৎসায় দুটি মেডিকেল টিম কাজ চালিয়ে যাচ্ছে।
কয়েক দিন গরম ও বিশুদ্ধ পানির অভাবে দুই এলাকায় অন্তত ৫০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে সিভিল সার্জন অফিস জানায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯১৬ ঘ.
bdnews24