২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি শিক্ষকরা ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বেতন তুলতে পারবেন

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার সরকারি অংশের টাকা উত্তোলনের সময়সীমা আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, "স্কুল, কলেজ, মাদ্রাসা, এসএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা এবং মাদ্রাসা ভোকেশনাল ও ব্যবসায় ব্যবস্থাপনা'র যারা ইতোমধ্যে টাকা তুলতে পারেননি তারা আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে ওই টাকা তুলতে পারবেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 07:22 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার সরকারি অংশের টাকা উত্তোলনের সময়সীমা আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, "স্কুল, কলেজ, মাদ্রাসা, এসএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা এবং মাদ্রাসা ভোকেশনাল ও ব্যবসায় ব্যবস্থাপনা'র যারা ইতোমধ্যে টাকা তুলতে পারেননি তারা আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে ওই টাকা তুলতে পারবেন।" এ ছাড়া যে সব শিক্ষক-কর্মচারী ২০০৭ এর জুন থেকে জুলাই মাস পর্যন্ত বেতন ভাতার সরকারি অংশ নির্ধারিত সময়ের মধ্যে নিতে পারেননি তারাও তা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে তুলতে পারবেন বলে তথ্য বিবরণীতে জানানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমএসবি/০১১৯ ঘ.