২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে আটক জেএমবির তিন এহসার সদস্য কারাগারে

নীলফামারীর ডোমার থেকে গত মঙ্গলবার গ্রেপ্তার হওয়া জেএমবির তিন এহসার সদস্যকে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এনামুল হক তাদের জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। এই তিন জঙ্গির রিমান্ড আবেদনের শুনানি আগামী সোমবার অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 12:30 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

নীলফামারী, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর ডোমার থেকে গত মঙ্গলবার গ্রেপ্তার হওয়া জেএমবির তিন এহসার সদস্যকে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এনামুল হক তাদের জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। এই তিন জঙ্গির রিমান্ড আবেদনের শুনানি আগামী সোমবার অনুষ্ঠিত হবে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর রহমান জানান, রংপুর শহরের ফটকটিয়া এলাকার জেএমবির এহসার সদস্য এরশাদ হোসেন নীলফামারীর ডোমার উপজেলার ছোট রাউতা এলাকার একটি বাসায় ভাড়া থাকত। গত মঙ্গলবার গভীর রাতে ওই বাসা থেকে দুই সহযোগী আলী হোসেন ও জামাল হোসেনসহ এরশাদকে আটক করা হয়। আলী হোসেনের বাড়ি ডোমারের ছোট রাউতা গ্রামে এবং জামাল হোসেনের বাড়ি একই উপজেলার কাজিপাড়ায়। মামলার তদন্তকারী কর্মকর্তা মঞ্জুর রহমান তিনি জঙ্গিকে বৃহস্পতিবার সাত দিনের রিমান্ডের আবেদন জানালে ম্যাজিস্ট্রেট এনামুল হক তাদের কারাগারে পাঠিয়ে দিয়ে সোমবার রিমান্ডের শুনানির দিন ধার্য করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৮৩৩ ঘ.