২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে প্রবাসীর বাড়িতে ডাকাতি

সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের সাদাপুর মহল্লায় প্রবাসী মোহাম্মদ বেপারীর বাড়িতে বুধবার মধ্যরাতে ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে নগদ টাকা, স্বার্ণালংকারসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে। মোহাম্মদ বেপারীর ভাই রিপন বেপারী জানান, ১২ দিন আগে তার ভাই সিঙ্গাপুর থেকে দেশে ফিরে সাদাপুরের নতুন বাড়িতে ওঠেন। বুধবার সেহরির আগে ট্রলারে করে আসা ছয়-সাতজন অস্ত্রধারী ডাকাত ঘরে ঢুকে মোহাম্মদ বেপারী, তার স্ত্রী পারভীন আক্তার ও ছেলে দেলোয়ারকে একটি কক্ষে আটকে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 08:46 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

সাভার, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের সাদাপুর মহল্লায় প্রবাসী মোহাম্মদ বেপারীর বাড়িতে বুধবার মধ্যরাতে ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে নগদ টাকা, স্বার্ণালংকারসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে। মোহাম্মদ বেপারীর ভাই রিপন বেপারী জানান, ১২ দিন আগে তার ভাই সিঙ্গাপুর থেকে দেশে ফিরে সাদাপুরের নতুন বাড়িতে ওঠেন। বুধবার সেহরির আগে ট্রলারে করে আসা ছয়-সাতজন অস্ত্রধারী ডাকাত ঘরে ঢুকে মোহাম্মদ বেপারী, তার স্ত্রী পারভীন আক্তার ও ছেলে দেলোয়ারকে একটি কক্ষে আটকে রাখে। পরে ডাকাতরা আট ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। ডাকাতি হওয়ার কথা স্বীকার করে সাভার থানার উপ পরিদর্শক নাসিম উদ্দিন বলেন, তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৪৪৭ ঘ.