চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে শিকলবাহা খালের ওপর বার্জের ধাক্কায় সেতু ভাঙ্গার ঘটনায় সংশ্লিষ্ট জাহাজ কোম্পানির বিরুদ্ধে মামলা হয়েছে।
পটিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক আব্দুল হাশেম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সওজ এর পটিয়া উপ-বিভাগ বাদি হয়ে মঙ্গলবার রাত ১২টার দিকে সানলাইট বার্জ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের লিংক রোডের ওপর স্থাপিত সেতুটি সানলাইট কোম্পানির একটি বার্জের ধাক্কায় ভেঙ্গে যায়।
সওজ জানায়, সেতুটির ভাঙ্গা পিলার মেরামত করতে বেশ কিছুদিন সময় লাগবে।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, সেতুটি দ্রুত মেরামত না হলে ওই এলাকার জনগণকে অনেকটা ঘুরে শহরে যেতে হবে। এতে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীসহ সবারই বেশ দুর্ভোগ পোহাতে হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমআই/১৭১০ ঘ.
bdnews24