২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহের ব্যবসায়ী মোম হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন

ঝিনাইদহের ব্যবসায়ী শেখ শফিকুর রহমান মোম হত্যা মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই ঘটনায় দায়ের করা অপর মামলায় ওই পাঁচ আসামিকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক আব্দুস সালাম শিকদার দুটি রায়ে এ দণ্ডাদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2007, 01:32 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

খুলনা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের ব্যবসায়ী শেখ শফিকুর রহমান মোম হত্যা মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই ঘটনায় দায়ের করা অপর মামলায় ওই পাঁচ আসামিকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক আব্দুস সালাম শিকদার দুটি রায়ে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, জাহিদ, মুকুল, রাজু, জুলু ও সাদরিল। এরা সবাই পলাতক রয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত মামলার অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দিয়েছে। মোম হত্যা মামলার রায়ে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই ঘটনায় নিহতের বন্ধু সন্ত্রাসীদের হাতে আহত নিউটন বাবুর দায়ের করা অপর মামলায় একই আসামিদের তিন বছর করে করে সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাস কারাদণ্ড দেওয়া হয়। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ১৯৯৮ সালের ৫ এপ্রিল দুপুর ১২টার দিকে ঝিনাইদহ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পুকুর পাড়ে সন্ত্রাসীরা বোমা হামলা ও গুলি করে ব্যবসায়ী মোমকে হত্যা করে। ওই সময় তাকে বাঁচাতে গিয়ে আহত হন নিউটন বাবু। নিহতের ভাই সাজেদুর রহমান ১৮ জনের নাম উল্লেখ করে ঘটনার দিনই থানায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই ব্যক্তিদের আসামি করে একইদিন নিউটন বাদি হয়ে অপর মামলাটি করেন। ওই বছর ৪ অক্টোবর হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একইদিন অপর মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মাহফুজুর রহমানও ওই ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩৪ ঘ.