২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ঘটনার তদন্তে আরও ২০ দিন সময় পেল কমিশন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংস ঘটনা তদন্তে গঠিত এক সদস্যের বিচার বিভাগীয় কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা আরও ২০ দিন বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2007, 05:13 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংস ঘটনা তদন্তে গঠিত এক সদস্যের বিচার বিভাগীয় কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা আরও ২০ দিন বাড়ানো হয়েছে। তদন্ত কমিশনের প্রধান বিচারপতি হাবিবুর রহমান খান সোমবার কমিশন কার্যালয়ে সাংবাদিকদের জানান, তদন্ত শেষ করার জন্য যথেষ্ট উপাত্ত পাওয়া যায়নি। তাই ২০ দিন সময় বাড়ানোর আবেদন সরকারের মেনে নিয়েছে। সোমবারই কমিশনের তদন্ত কাজ শেষ হওয়ার কথা ছিল। এদিন কমিশনের কাছে সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহম্মদ নুরুল ইসলাম, ঢাবি মেডিকেল সেন্টারের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম আব্দুর রহমান, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গেলাম কিবরিয়া সাক্ষ্য দেন। এ নিয়ে মোট ৫৪ জন এ পর্যন্ত সাক্ষ্য দিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএনডি/২৩০৬ ঘ.