ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফিার ডটকম) - নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার মামলার শুনানি আগামী মঙ্গলবার পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অস্থায়ী আদালত কক্ষ স্থাপনের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে বিষয়ে প্রতিবেদন পেশ করতে পূর্ত মন্ত্রণালয়কে আদেশ দিয়েছে আদালত।
প্রধান বিচারপতি মো: রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এসকে/১১৫৯ঘ.
bdnews24