২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বজ্রপাতে দুই শিশুর নিহত

চকরিয়া উপজেলায় রোববার বজ্রপাতে দুই শিশু নিহত ও একজন আহত হয়েছে। নিহতরা হল মেহেদী হাসান শাকিব (৮) ও বাপ্পী (৭)। আহত মেহেদী হাসান আকিব (৭) চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2007, 06:12 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

কক্সবাজার, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চকরিয়া উপজেলায় রোববার বজ্রপাতে দুই শিশু নিহত ও একজন আহত হয়েছে। নিহতরা হল মেহেদী হাসান শাকিব (৮) ও বাপ্পী (৭)। আহত মেহেদী হাসান আকিব (৭) চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকিল অফিসার ডা. সুলতান আহমেদ জিলানী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বজ্রপাতে শাকিব ও বাপ্পি ঘটনাস্থলেই মারা যায়। আকিবের চিকিৎসা চলছে। প্রত্যক্ষদর্শী জানায়, সায়রাখালী এলাকার লামারপাড়া গ্রামের হাফেজ ওসমান গণির দুই ছেলে শাকিব, আকিব ও বাবু মিয়া সওদাগরের ছেলে বাপ্পী বাড়ির পাশে খেলা করছিল। এ সময় বজ্রপাত হলে শাকিব ও বাপ্পী মারা যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/ডিডি/জেকে/০০১৩ ঘ.