২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় দুই বাসের সংঘর্ষে নিহত ৪

বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রোববার সকালে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত এবং অর্ধশত আহত হয়েছে। বুড়িচং থানার সহকারী পরিদর্শক (এসআই) আয়ুব আলী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে ফেনীগামী চৌদ্দগ্রাম ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কুমিল্লা থেকে দাউদকান্দিগামী পাপিয়া পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস যাত্রী কুমিল্লার চান্দিনা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মজিবুর রহমান (৫০) ও পাপিয়া পরিবহনের চালক কামাল (৩৭ ) ঘটনাস্থলেই মারা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2007, 08:32 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

কুমিল্লা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রোববার সকালে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত এবং অর্ধশত আহত হয়েছে। বুড়িচং থানার সহকারী পরিদর্শক (এসআই) আয়ুব আলী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে ফেনীগামী চৌদ্দগ্রাম ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কুমিল্লা থেকে দাউদকান্দিগামী পাপিয়া পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস যাত্রী কুমিল্লার চান্দিনা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মজিবুর রহমান (৫০) ও পাপিয়া পরিবহনের চালক কামাল (৩৭ ) ঘটনাস্থলেই মারা যায়। দূর্ঘটনায় দুটি বাসের প্রায় ৫০ যাত্রী আহত হয়েছে জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, "আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।" এর মধ্যে আহত দুই যাত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মেডিকেল কলেজের নিবন্ধন খাতার তথ্য অনুযায়ী এ দুজন হলেন, চান্দিনা রেদোয়ান আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক বিলকিস আক্তার (৩৮) ও মাওলানা আবদুল কাদের (৪৫)। আবদুল কাদেরের ঠিকানা পাওয়া যায়নি। আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, সদর উপজেলার খাটিহাতা বিশ্বরোড মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে কুটি থেকে চৌমোহনীগামী যমুনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনাস্থলের পাশের ফাহাদ ফিলিং স্টেশনের মালিক ফারহান নূর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত ৯টার দিকে যমুনা পরিবহনের ওই বাস খাদের অন্তত ৫ ফুট পানির নিচে পড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর ডুবুরীরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মোহাম্মদ বায়োজিদ রোববার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আহত ৮ থেকে ১০ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের নিচে কোন লাশ আছে কি-না বাস উদ্ধার না করা পর্যন্ত বলা যাচ্ছে না। বাস উদ্ধারের জন্য ক্রেন আনা হচ্ছে। আহতদের মধ্যে নরসিংদীর মন্টু মিয়া (৩৭), ব্রাহ্মণবাড়িয়ার মধ্যপাড়ার জহিরুল হক (৪০) এবং একই পাড়ার আবদুল আজিজ (৫০) এর অবস্থা আশঙ্কাজনক বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩১ ঘ.