২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিকারুননিসা নূন কলেজের ছাত্রীর আত্মহত্যা

রাজধানীর আরামবাগে শনিবার দুপুরে সোহেলী রাজ্জাক সিমন্তী নামে ভিকারুননিসা নূন কলেজের প্রথমবর্ষের এক ছাত্রী আত্মহত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2007, 12:43 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজধানীর আরামবাগে শনিবার দুপুরে সোহেলী রাজ্জাক সিমন্তী নামে ভিকারুননিসা নূন কলেজের প্রথমবর্ষের এক ছাত্রী আত্মহত্যা করেছে। সিমন্তীর বাবা আব্দুর রাজ্জাক ওয়াসার একজন প্রকৌশলী। তাদের বাসা আরামবাগ ওয়াসা কলোনিতে। নিহতের চাচা আব্দুল খালেক জানান, শনিবার দুপুরে ছোটভাই নাজমুল কবীর পরাগের সাঙ্গে মোবাইল ফোন নিয়ে সিমন্তীর ঝগড়া হয়। এরপর সে গোসলের নাম করে বাথরুমে ঢোকে। অনেকক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে তার মা দরজা ভেঙে বাথরুমের পাইপের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দুপুর ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, সিমন্তী মারা গেছে। অবশ্য মতিঝিল থানার উপ-পরিদর্শক শাহেনশাহ বলেছেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে থানায় কিছু জানানো হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/১৭৩৬ ঘ