২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ২৯ হাজার গুলি উদ্ধার

শেরপুরের ভারতীয় সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলার পাকাকুড়া গ্রাম থেকে বৃহস্পতিবার ২৯ হাজার একশ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে বিডিআর। সকালে ওই গ্রামের খোকন মারাকের ছেলে রাসেল সাংমার (২৫) কাছ থেকে সাত দশমিক ৬২ বোর পিস্তলের এসব গুলি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ ৪৫ রাইফেল ব্যাটালিয়নের সুবেদার সিরাজুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2007, 01:19 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

শেরপুর, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেরপুরের ভারতীয় সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলার পাকাকুড়া গ্রাম থেকে বৃহস্পতিবার ২৯ হাজার একশ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে বিডিআর। সকালে ওই গ্রামের খোকন মারাকের ছেলে রাসেল সাংমার (২৫) কাছ থেকে সাত দশমিক ৬২ বোর পিস্তলের এসব গুলি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ ৪৫ রাইফেল ব্যাটালিয়নের সুবেদার সিরাজুল হক। পুলিশ জানায়, খোকন মারাকের রান্নাঘরের মাটির নিচে প্লাস্টিকের দুটি ড্রামে গুলিগুলো লুকানো ছিল। উদ্ধার করা গুলিসহ রাসেল সাংমাকে বিকেল পুলিশের কাছে সোপর্দ করা হয়। ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কবির সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/এমএ/১৮৩০ ঘ.