২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় জাল টাকা ও স্বর্ণসহ সাংবাদিক আটক

চুয়াডাঙ্গার দর্শনা থেকে বৃহস্পতিবার স্বর্ণবার এবং দেশি ও ভারতীয় জাল টাকাসহ আজকের কাগজের দামুড়হুদা প্রতিনিধি শরীফউদ্দিন শরীফকে (৩৮) গ্রেপ্তার করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2007, 12:55 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

চুয়াডাঙ্গা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার দর্শনা থেকে বৃহস্পতিবার স্বর্ণবার এবং দেশি ও ভারতীয় জাল টাকাসহ আজকের কাগজের দামুড়হুদা প্রতিনিধি শরীফউদ্দিন শরীফকে (৩৮) গ্রেপ্তার করেছে বিডিআর। বিডিআরের কুষ্টিয়া সেক্টরের বিশেষ দল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা শহরের কন্টিনেন্টাল কুরিয়ার অফিস থেকে তাকে আটক করে। তিনি দর্শনা পৌরসভার কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করছেন। আটক শরীফের কাছ থেকে ছয় ভরি সাত আনা ওজনের একটি সোনার বার, বাংলাদেশী তিন হাজার ছয়শ এবং এক হাজার দুশ' ভারতীয় রূপী উদ্ধার করা হয় বলে বিডিআর জানায়। চুয়াডাঙ্গায় ৩৫ রাইফেলস্ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর লুৎফুল মতিন জানান, উদ্ধার করা মুদ্রার মধ্যে বাংলাদেশী চারটি পাঁচশ' টাকার নোট ও ভারতীয় রূপীগুলো জাল। বিডিআরের কুষ্টিয়া সেক্টরের জেনারেল স্টাফ অফিসার- ২ মেজর আখতার জানান, জনপ্রতিনিধি ও সাংবাদিক পরিচয়কে কাজে লাগিয়ে শরীফ দীর্ঘদিন ধরে চোরাকারবারের সঙ্গে জড়িত। সন্ধ্যায় তাকে দামুড়হুদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৮৫৫ ঘ.