২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাতের অভিযোগে খেলাফত মজলিস নেতা গ্রেপ্তার

অর্থ আত্মসাতের অভিযোগে খেলাফত মজলিসের ঢাকা জেলা কমিটির সভাপতি মো. আব্বাস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধামরাই উপজেলার ডাউটিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ আব্বাস আলীকে মঙ্গলবার রাতে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান ধামরাই থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক হাবিবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2007, 02:12 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - অর্থ আত্মসাতের অভিযোগে খেলাফত মজলিসের ঢাকা জেলা কমিটির সভাপতি মো. আব্বাস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধামরাই উপজেলার ডাউটিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ আব্বাস আলীকে মঙ্গলবার রাতে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান ধামরাই থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক হাবিবুর রহমান। পুলিশ জানায়, মাদ্রাসার তহবিল থেকে দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মঙ্গলবার তার বিরুদ্ধে ধামরাই থানায় মামলা দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০০২ ঘ.