নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়াই বাংলাদেশে পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠায় যথেষ্ট নয় বলে মনে করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।
বুধবার নিউ ইয়র্ক ভিত্তিক এ সংগঠনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানানো হয়।
গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে রাজনৈতিক তৎপরতার ওপর যে কোনও ধরনের নিষেধাজ্ঞা জারি অভিপ্রেত নয় বলেই মনে করে সংগঠনটি।
এ কথা জানিয়ে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক প্রধান সোফি রিচার্ডসন বিবৃতিতে বলেন, "বাংলাদেশ সরকার যদি পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় আন্তরিকই হয়, তবে অবশ্যই রাজনৈতিক তৎপরতার ওপর সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া উচিত।"
পুরো বিবৃতিটি পড়
bdnews24