২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে ক্রস ফায়ারে যুবক নিহত

রাজধানীর মোহাম্মদপুরে মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাবের সঙ্গে 'ক্রস ফায়ারে' জাহাঙ্গীর হোসেন অপু (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে। মোহাম্মদপুর থানার সহকারি উপ-পরিদর্শক শামিম আহমেদ বুধবার দুপুরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান,রাত ২টার দিকে আগারগাঁও এলাকায় র‌্যাবের সঙ্গে 'ক্রস ফায়ারে' জাহাঙ্গীর হোসেন অপু নামে এক যুবক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2007, 10:36 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা,সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--রাজধানীর মোহাম্মদপুরে মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাবের সঙ্গে 'ক্রস ফায়ারে' জাহাঙ্গীর হোসেন অপু (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে। মোহাম্মদপুর থানার সহকারি উপ-পরিদর্শক শামিম আহমেদ বুধবার দুপুরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান,রাত ২টার দিকে আগারগাঁও এলাকায় র‌্যাবের সঙ্গে 'ক্রস ফায়ারে' জাহাঙ্গীর হোসেন অপু নামে এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় র‌্যাবের দায়ের করা মামলার বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা শামিম আহমেদ জানান, র‌্যাব-২ এর একটি দল আগারগাঁও এলাকার ইসলামী ফাউন্ডেশনের সামনে চেকপোস্টে একটি মাইক্রোবাস দেখে থামার সংকেত দেয়। মাইক্রোবাসটি না থেমে র‌্যাবকে লক্ষ্য করে গুলি করতে করতে পালানোর চেষ্টা করে। এসময় র‌্যাবও পাল্টা গুলি করে। গুলিবিনিময়ের পর কয়েকজন মাইক্রোবাস থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা গাড়িটির ভেতরে গুলিবিদ্ধ হয়ে মৃত একজনকে পায়। র‌্যাব মাইক্রোবাস থেকে একটি পিস্তল এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করে। শামিম আহমেদ জানান, ঘটনার পর এলাকার লোকজন এসে মৃতদেহটি দেখে র‌্যাবকে যুবকটির পরিচয় জানায়। নিহত যুবকের বিরুদ্ধে একাধিক হত্যা এবং বিভিন্ন সন্ত্রাসী ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে র‌্যাব ও পুলিশ সূত্র জানায়। র‌্যাবের দায়ের করা মামলায় নিহতের নাম জাহাঙ্গীর হোসেন অপু এবং তার ঠিকানা ৩১/১০,জহুরী মহল্লা বলে উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/১৬২৮ঘ.