২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জুতার গুদামে আগুন লেগে দুই জনের মৃত্যু

নগরীর রেয়াজুদ্দিন বাজারে একটি জুতার গুদামে বুধবার ভোর রাতে আগুনে পুড়ে দুই জন মারা গেছেন। নিহত নিজাম উদ্দিন (২৬) জুতার গুদামের কর্মচারী বলে জানা গেছে। তবে অপর যুবকের পরিচয় পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2007, 07:43 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর রেয়াজুদ্দিন বাজারে একটি জুতার গুদামে বুধবার ভোর রাতে আগুনে পুড়ে দুই জন মারা গেছেন। নিহত নিজাম উদ্দিন (২৬) জুতার গুদামের কর্মচারী বলে জানা গেছে। তবে অপর যুবকের পরিচয় পাওয়া যায়নি। দমকল বাহিনীর আগ্রাবাদ ইউনিটের কর্মী ফজলুল কাদের বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৩টার দিকে রেয়াজুদ্দিন বাজারের ইসলাম সওদাগরের মালিকানাধীন গাজী টাওয়ারের তৃতীয় তলার জুতার গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তিনি জানান, ফায়ার সার্ভিসের চারটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁেছ রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক হিসাবে আগুনে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফজলুল কাদের জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমএমসি/আরএআর/আরএ/এমআই/১৩৪৩ ঘ.