২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা চেষ্টার অভিযোগে নরসিংদীতে দুই সাংবাদিক গ্রেপ্তার

নরসিংদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামকে হত্যা চেষ্টার অভিযোগে দুই সাংবাদিককে সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, দৈনিক ইনকিলাবের নরসিংদী সংবাদদাতা সরকার আদম আলী এবং দৈনিক যুগান্তর ও এনটিভি সংবাদদাতা বিশ্বজিৎ সাহা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2007, 10:56 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

নরসিংদী, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নরসিংদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামকে হত্যা চেষ্টার অভিযোগে দুই সাংবাদিককে সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, দৈনিক ইনকিলাবের নরসিংদী সংবাদদাতা সরকার আদম আলী এবং দৈনিক যুগান্তর ও এনটিভি সংবাদদাতা বিশ্বজিৎ সাহা। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আলম জানান, গত ২৭ আগস্ট সন্ধ্যায় একদল সন্ত্রাসী মো. নুরুল ইসলামকে তার বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে আহত করে। এস আলম জানান, ওই ঘটনায় জড়িত তিনজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। জবানবন্দিতে তারা জানিয়েছে, সরকার আদম আলী ও বিশ্বজিৎ সাহা ৫০ হাজার টাকার বিনিময়ে নুরুল ইসলামকে হত্যার জন্য তাদের সঙ্গে চুক্তি করেছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেকে/১৬৩৪ ঘ.