২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্যস্ফীতি আর বাড়বে না: গভর্নর

মূল্যস্ফীতি আর বাড়বে না বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন আয়োজিত মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশ্বাস দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2007, 10:40 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মূল্যস্ফীতি আর বাড়বে না বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন আয়োজিত মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশ্বাস দেন। গভর্নর গত জুলাই মাসে মূল্যস্ফীতি দুই অংকে পৌঁছানো প্রসঙ্গে বলেন, "ওই সময়ে (জুলাই) খাদ্যসহ অন্যান্য পণ্য আমদানিতে এলসি খোলার হার কম ছিল। সরবরাহের ঘাটতি ছিল। এ কারণে তখন জিনিস পত্রের দাম বেড়ে গিয়েছিল। সে অবস্থায় বাংলাদেশ ব্যাংক থেকে ভোগ্যপণ্য আমদানি বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল। এছাড়া বন্যার পর কৃষি পুনর্বাসনের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার জন্য সরকারি ব্যাংকগুলোর পাশাপাশি বেসরকারি ব্যাংকগুলোও কৃষিঋণ বিতরণ শুরু করেছে। এসব পদক্ষেপের ফলে আমদানি বেড়ে গেছে। আমি আশা করছি, আগস্ট