২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দর চ্যানেলে পাথরের বাঁধে জাহাজ আটকা

প্রায় ৮০০ টন ডাল বোঝাই একটি লাইটার জাহাজ সোমবার রাতে বন্দর চ্যানেলে পাথরের বাঁধে আটকা পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2007, 10:19 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--প্রায় ৮০০ টন ডাল বোঝাই একটি লাইটার জাহাজ সোমবার রাতে বন্দর চ্যানেলে পাথরের বাঁধে আটকা পড়েছে। বন্দর রেডিও কন্ট্রোলের কর্মকর্তা জহুর আহমদ জানান, শাহ বদর- ২ নামের লাইটার জাহাজটি বহিনোঙ্গর থেকে মালামাল নিয়ে বন্দর চ্যানেলে আসার পথে ১৫ নম্বর জেটির কাছে পাথরের বাঁধে আটকা পড়ে। জাহাজটি উদ্ধারের চেষ্টা চলছে। বন্দর সূত্র জানায়, সোমবার রাত ১২টার দিকে বহিনোঙ্গর থেকে বন্দর চ্যানেলে চলাচলের সময় বয়া দেখতে না পেয়ে তীর ঘেঁষে যাওয়ার সময় পাথরের বাঁধে আটকা পড়ে। সূত্র আরও জানায়, কাপ্তাই লেকের পানি ছেড়ে দেওয়ায় বন্দর চ্যানেলে অস্বাভাবিক স্রোতের কারণে বয়াগুলো স্থানচ্যূত হয়ে পড়েছে। এতে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমআই/১৬১৮ ঘ.