২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

কালীগঞ্জ উপজেলায় সোমবার সড়ক দুর্ঘটনায় মোশরেফুল হক (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মোশরেফুলের বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2007, 11:22 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

লালমনিরহাট, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কালীগঞ্জ উপজেলায় সোমবার সড়ক দুর্ঘটনায় মোশরেফুল হক (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মোশরেফুলের বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলায়। কালীগঞ্জ থানার উপপরিদর্শক সাজ্জাদ জানান, পাটগ্রাম থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস স্থানীয় হাসপাতালের সামনে সাইকেল আরোহী মোশরেফুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। উপপরিদর্শক সাজ্জাদ জানান, পুলিশ বাসটি আটক করেছে। এ ব্যাপারে মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১৭১৫ ঘ.