ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়া বাংলাদেশের অতি দরিদ্র জনগোষ্ঠীর জন্য ৩৮ হাজার ৫৫০ টন গম অনুদান দিয়েছে।
বরাদ্দকৃত গমের দাম অস্ট্রেলীয় ডলারে ১৪ মিলিয়ন এবং বাংলাদেশী টাকায় ৭৮ কোটি ২০ লাখ টাকা।
সোমবার বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশনার ডগলাস ফসকেট খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শফিকুল ইসলামের কাছে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে এই গম অনুদান বুঝিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের কর্মকর্তা ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এডওয়ার্ড ক্যালন, অস্ট্রেলীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (ডেভেলপমেন্ট কো-অপারেশন) পিটার ডানকান জোন্স।
এর আগে রোববার ওই গম চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এনএইচ/এএল/এমএ/১৫৪০ঘ.
bdnews24