ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক সাংসদ ও মহিলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদা রউফ আশা মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৫৬ বছর।
সোমবার সকাল ৭টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও ফুসফুসের রোগে ভুগছিলেন। তার ডায়াবেটিসও ছিলো।
বিকালে জানাজা শেষে উত্তরা কবরস্তানে তার লাশ দাফন করা হবে বলে তার ছেলে মোস্তফা মঈন ইসলাম জানিয়েছেন।
তিনি স্বামী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
গণফোরামের কেন্দ্রীয় নেতা ও সাবেক হুইপ আব্দুর রউফ মরহুমার স্বামী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমআই/১৪৪৪ ঘ.
bdnews24