ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) :
ক্স সোমবার থেকে ঘরোয়া রাজনীতির নিষেধাজ্ঞা প্রত্যাহার।
ক্স সম্ভব হলে নির্বাচন কমিশন ঘোষিত সময়সীমার আগেই নির্বাচন করার অঙ্গীকার।
ক্স দুনীতি বিরোধী জাতীয় টাস্কফোর্স এ মাসের পর দুর্নীতিবাজদের আর কেনো নতুন তালিকা প্রকাশ করবে না।
ক্স তবে সরকারের অন্যান্য সংস্থা আইন ও বিধি মোতাবেক তাদের দুর্নীতি বিরোধী তৎপরতা অব্যাহত রাখবে।
ক্স বর্তমান সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের ফলে অসাধু ব্যক্তিদের কাছ থেকে এ পর্যন্ত ৮২০ কোটি টাকা ফেরত পাওয়া গেছে।
ক্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় অজ্ঞাতনামাসহ বাকিদের ক্ষমার দৃষ্টিতে দেখে চূড়ান্ত রিপোর্ট দেওয়া হবে।
ক্স এ ঘটনায় (ঢাকা বিশ্ববিদ্যালয়) আর কারো বিরুদ্ধে মামলা দায়ের বা আর কাউকে হয়রানি করা হবে না।
ক্স দ্রব্যমূল্য বৃদ্ধি রোধকল্পে সরকারের প্রচেষ্টা বা সদিচ্ছার কোন ঘাটতি নেই।
ক্স ভোক্তা অধিকার আইন এখন সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে।
ক্স আসন্ন রমজানে আনন্দমুখর পরিবেশে কেনাকাটার জন্য সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
ক্স বিডিআর এর ডালভাত কর্মসূচি আরও জোরদার করা হয়েছে।
ক্স এ বছরের ডিসেম্বরের মধ্যে ২০০ মেগাওয়াট, আগামী জুন নাগাদ আরও ৩৭০ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদিত হবে।
ক্স বন্যায় ক্ষতিগ্রস্ত ভৌত অবকাঠামো মেরামতে বাজেটের রক্ষণাবেক্ষণ খাতে বরাদ্দ করা ২১০০ কোটি টাকা কাজে লাগানো হচ্ছে।
ক্স একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়তাদানের ব্যাপারে আমাদের স্বশস্ত্রবাহিনী অত্যন্ত আন্তরিক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/এমআরএফ/এমএইচবি/২১২২ ঘ.
bdnews24