২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমিত সম্পদ দিয়েই বন্যা পুনর্বাসন কাজ চালাতে হবে: কৃষি উপদেষ্টা

মৎস্য ও কৃষি উপদেষ্টা সি এস করিম বলেছেন, সবার সর্বাত্মক সহযোগিতায় সমন্বিতভাবে বন্যা উত্তর পুনর্বাসন কাজ চালাতে হবে। সীমিত সম্পদ দিয়েই বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিতে হবে। যাতে এই তারা ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2007, 01:34 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

নীলফামারী, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মৎস্য ও কৃষি উপদেষ্টা সি এস করিম বলেছেন, সবার সর্বাত্মক সহযোগিতায় সমন্বিতভাবে বন্যা উত্তর পুনর্বাসন কাজ চালাতে হবে। সীমিত সম্পদ দিয়েই বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিতে হবে। যাতে এই তারা ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারে। রোববার নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বন্যাত্তোর পুনর্বাসন সংক্রান্ত এক সভায় উপদেষ্টা একথা বলেন। বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারে অর্থ বরাদ্দ দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। সভার সভাপতি জেলা প্রশাসক খন্দকার মোখলেছুর রহমান জানান, প্রথম দফা বন্যায় নীলফামারীর ডিমলা উপজেলার ৭টি ও জলঢাকা উপজেলার ৪টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়। প্রথম দফা বন্যার ধকল সামলাতে না সামলাতে গত ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয় দ্বিতীয় দফা বন্যা। জেলা প্রশাসক জানান, দুই দফা বন্যায় ৪ হাজার ৬১৬টি পরিবারের ১৮ হাজার ১৯২ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৯৯২ হেক্টর জমির রোপা আমন তলিয়ে গেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৯৩৫ ঘ.