২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর দক্ষিণ খানে বাসায় ডাকাতি

রাজধানীর দক্ষিণ খানে শনিবার রাতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2007, 01:24 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণ খানে শনিবার রাতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করেছে। দক্ষিণ খান থানার সহকারী উপ-পরিদর্শক হামিদুর রহমান জানান, শনিবার রাত আড়াইটা থেকে পৌনে ৪টার মধ্যে দক্ষিণ খান হাতিমবাগ এলাকায় সুরুজ্জামান স্কুলের পেছনে হুমায়ুন কবীরের বাড়িতে ডাকাতি হয়। ১০/১২ জন ডাকাত বাড়ির দোতালায় উঠে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ দু'লাখ ৩৭ হাজার টাকার মালামাল লুটে নিয়ে যায়। এ বিষয়ে হুমায়ুন কবীর বাদী হয়ে একটি ডাকাতি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/১৯২৫ ঘ.