ঢাকা, ০৯ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--সাবেক শিক্ষামন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ এস এইচ কে সাদেক রোববার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর।
নির্বাচনী এলাকা যশোরের কেশবপুরে অবস্থানকালে সেখানেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে প্রয়াত আওয়ামী লীগ নেতার পারিবারিক সূত্র থেকে জানা গেছে।
সকালেই কেশবপুরে তার নামাজে জানাজা শেষে তার মরদেহ রাজধানীতে নিয়ে আসা হচ্ছিল।
এ এস এইচ কে সাদেক স্ত্রী, এক পুত্র ও কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী এবং আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এ এস এইচ কে সাদেক ১৯৯৬ ও ২০০১ সালে যশোর- ছয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
এ এস এইচ কে সাদেক ১৯৩৪ সালে যশোরে জন্মগ্রহণ করেন । তার পিতার নাম ইয়াহিয়া সাদেক। ১৯৫৪ সালে অর্থনীতিতে
bdnews24