শেরপুর, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - শেরপুর সদর উপজেলার বগারকশা এলাকা থেকে শনিবার এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন জানান, শহরের নবীনগর এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে ওই ব্যক্তি বিদ্যুৎ স্পিষ্ট হয়ে মারা গেছে বলে তারা ধারণা করা করছেন।
তিনি বলেন, "ওই ব্যক্তির ডান হাতে ক্ষত চিহ্ন রয়েছে।"
তার পরিচয় পাওয়া যায়নি বলেও সাজ্জাদ হোসেন জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৩ ঘ.
bdnews24