২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত মাসে দুই দশকের সারের ঘাটতি মেটানো যায় না: ড. কামাল

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সারা দেশে কৃষকদের এক নম্বর দাবি সার। সরকার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে। কিন্তু সাত মাসের মধ্যে ২১ বছরের সারের ঘাটতি পূরণ করা সম্ভব নয়। ড. কামাল বলেন, "লাখ লাখ কৃষককে বাঁচাতে জাতীয় পর্যায়ে অগ্রাধিকারের ভিত্তিতে কৃষকদের এই দাবি মেটানো প্রয়োজন।" শনিবার মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর, আটিগ্রাম ও কৃষ্ণপুর ইউনিয়নে সবজি বীজ বিতরণের সময় বন্যার্তদের উদ্দেশ্যে গণফোরাম নেতা ড. কামাল এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2007, 01:16 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সারা দেশে কৃষকদের এক নম্বর দাবি সার। সরকার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে। কিন্তু সাত মাসের মধ্যে ২১ বছরের সারের ঘাটতি পূরণ করা সম্ভব নয়। ড. কামাল বলেন, "লাখ লাখ কৃষককে বাঁচাতে জাতীয় পর্যায়ে অগ্রাধিকারের ভিত্তিতে কৃষকদের এই দাবি মেটানো প্রয়োজন।" শনিবার মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর, আটিগ্রাম ও কৃষ্ণপুর ইউনিয়নে সবজি বীজ বিতরণের সময় বন্যার্তদের উদ্দেশ্যে গণফোরাম নেতা ড. কামাল এ কথা বলেন। তিনি বলেন, "গ্রাম বাংলায় যেরকম উন্নয়ন হওয়া উচিত ছিল তা হয়নি। দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদের কারণে তা বাধাগ্রস্ত হয়েছে। লুটপাট বন্ধ না হলে উন্নয়ন হবে না।" দুর্নীতিবাজদের গ্রেপ্তার সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "মাত্র চোর ধরার প্রক্রিয়া শুরু হয়েছে। হাজার হাজার কোটি টাকা যারা চুরি করেছিল তারা এখন মাঠে নেই। বড় চোররা ধরা পড়েছে।" দুর্নীতিবিরোধী এ প্রক্রিয়ায় সুশাসন কায়েমের মধ্য দিয়ে অনেক ঘাটতি পূরণ করা সম্ভ^ব হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, "সুশাসনের লক্ষ্যে আমাদের কঠোর পদক্ষেপ নিতে হচ্ছে। এজন্য হয়তো সাময়িক কষ্ট করতে হচ্ছে।" নির্বাচন কমিশনের ডাকা সংলাপে যাওয়ার ব্যাপারে তিনি জানান, এর জন্য তারা কোন শর্ত আরোপের পক্ষে নন। তিনি বলেন, "সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যা প্রয়োজন আমরা তা করে যাব।" গণফোরাম মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি প্রমথ নাথ সরকারের সভাপতিত্বে ওই বীজ বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, গণফোরামের সভাপতি মণ্ডলির সদস্য অ্যাডভোকেট জহিরুল ইসলাম, মফিজুল ইসলাম খান কামাল, কৃষি বিষয়ক সম্পাদক এস এম এ সবুর, কেন্দ্রীয় নেতা সালেহ আহাম্মেদ ও মো. ইসমাইল হোসেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/এমএ/১৯১০ঘ.