২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিএসএফের গুলিতে নিহত ২

সদর উপজেলার কুশখালী সীমান্তে শুক্রবার ভোররাতে ভারতীয় সীমান্ত রক্ষীদের দুই বাংলাদেশী নিহত হয়েছেন। এরা হলেন, সদর উপজেলার সাতআনি গ্রামের মো. বরকত উল্লাহর ছেলে আলী হোসেন (২২) ও কুশখালী গ্রামের আনারুল ইসলামের ছেলে হারুন মোল্লা (১৬)। দুজনেই গরু ব্যবসায়ী বলে স্থানীয়রা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2007, 11:36 AM

Updated : 26 Aug 2022, 08:35 PM

সাতক্ষীরা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার কুশখালী সীমান্তে শুক্রবার ভোররাতে ভারতীয় সীমান্ত রক্ষীদের দুই বাংলাদেশী নিহত হয়েছেন। এরা হলেন, সদর উপজেলার সাতআনি গ্রামের মো. বরকত উল্লাহর ছেলে আলী হোসেন (২২) ও কুশখালী গ্রামের আনারুল ইসলামের ছেলে হারুন মোল্লা (১৬)। দুজনেই গরু ব্যবসায়ী বলে স্থানীয়রা জানায়। ৪১ রাইফেলস ব্যাটালিয়নের অপস (অপারেশন) অফিসার মেজর কামরুল হাসান সাংবাদিকদের জানান, সীমান্তের মেইন পিলার ১০(১) এর কাছে ওই দুই গরু ব্যবসায়ীকে লক্ষ করে ভারতের দুবলিয়া ফাঁড়ির বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে আলী হোসেন ও হারুন নিহত হন। লাশ দুটি ভারতের সীমান্তে পড়ে রয়েছে বলে স্থানীয়রা জানান। মেজর কামরুল জানান, এ ঘটনার প্রতিবাদ ও লাশ ফেরত চেয়ে বিডিআরের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩১ ঘ.