২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে মিছিল করায় ৩০ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনার জের ধরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মিছিল করায় ৩০ জনের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় একটি মামলা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2007, 04:01 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

সিলেট, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনার জের ধরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মিছিল করায় ৩০ জনের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় একটি মামলা করেছে পুলিশ। ঘটনার প্রায় ১৫ দিন পর বুধবার রাতে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক শাহেদউদ্দিন মামলাটি দায়ের করেন। মামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পলিটিক্যাল স্টাডিজ এন্ড অ্যাফেয়ার্স বিভাগের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান রাজুসহ অজ্ঞাত পরিচয় ৩০ জনকে আসামি করা হয়েছে। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুন নূর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জরুরি বিধিমালা লঙ্ঘন করে মিছিল করায় এ মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২১৪২ ঘ