২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় ভাঙ্গায় ২ জনের মৃত্যু

ভাঙ্গা উপজেলার বগাইল বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার দুপুরে মাইক্রোবাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে দুই টেম্পোযাত্রী নিহত ও পাঁচ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2007, 03:33 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ফরিদপুর, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভাঙ্গা উপজেলার বগাইল বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার দুপুরে মাইক্রোবাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে দুই টেম্পোযাত্রী নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, কুটি মিয়া (৫০) ও পারুলী বেগম (৫৫)। আহতদের উপজেলা স্বাস্থ্যকন্দ্রে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক এনাম জানান, খুলনা থেকে ঢাকাগামী মাইক্রোবাসটি ভাঙ্গা-মাওয়া সড়কের ওই স্থানে পৌঁছলে টেম্পোটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে টেম্পোযাত্রী কুটি মিয়া ঘটনাস্থলে এবং পারুলী বেগমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২১২৪ ঘ.