২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি গ্রেপ্তার

খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি আব্দুস সালামকে (৪০) পুলিশ বুধবার রাতে জেলা সদর থেকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2007, 07:07 AM

Updated : 26 Aug 2022, 08:35 PM

খাগড়াছড়ি, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি আব্দুস সালামকে (৪০) পুলিশ বুধবার রাতে জেলা সদর থেকে গ্রেপ্তার করেছে। খাগড়াছড়ি পুলিশ সুপার লুৎফুল কবীর তার গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সালামের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা আছে। সরকারি ভূমি দখলের অভিযোগসহ আরও বিভিন্ন অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জোট সরকার ক্ষমতা হস্তান্তরের পর দীর্ঘদিন পালিয়ে ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৩০১ ঘ.