চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রোজার মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় বাজারগুলোতে পণ্যের মূল্য তালিকা টাঙানোর আহবান জানানো হয়েছে।
বুধবার সকালে নগরীর সার্কিট হাউস মিলনায়তনে জেলা পর্যায়ের টাস্কফোর্সের সভায় এ আহবান জানানো হয়।
রোজার মাসে পণ্যের দাম সহনীয় ও যৌক্তিক পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের সঙ্গে টাস্কফোর্সের এ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক আশরাফ শামীম। প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হোসাইন জামিল।
আসন্ন রমজানে পণ্যের চাহিদা ও সরবরাহ স্থিতিস্থাপক হলে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে থাকবে বলে জেলা প্রশাসক আশা প্রকাশ করেন।
তিনি বলেন, "এ মাসে মোটা চাল, খেসারির ডাল, কাচাঁ মরিচ, বেগুন, করলা, ঢেঁড়শসহ বিভিন্ন সবজির দাম কমেছে। শূকনা মরিচ, হলুদ, আদা, শসা, ফার্মের মুরগি, হাড় ছাড়া গরুর মাংসের দাম বেড়েছে।"
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হোসাইন জামিল বলেন, "চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকায় বাজারে পণ্যের দাম বাড়ছে। দাম নিয়ন্ত্রণে রাখতে সিন্ডিকেটের ভূমিকা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।"
তিনি রোজার মাসে পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চান।
সভায় বাংলাদেশ রাইফেলসের ২৩ ব্যাটালিয়নের মেজর মো. আলীম বলেন, "বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিডিআর কাজ করছে।"
ব্যবসায়ীদের পক্ষ থেকে মাহফুজুল হক শাহ, সৈয়দ ছগীর আহমেদ, আমীর হোসেন, জামাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
নির্বিঘে
bdnews24