২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে বাস দুর্ঘটনায় নিহত ২

সদর উপজেলার নিমতলা এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী দ্রুতি পরিবহনের একটি বাসের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতের এ দুর্ঘটনায় নিহতরা হলেন, বাসচালক জাহাঙ্গীর হোসেন (৪৫) এবং চালকের সহকারী মিজানুর রহমান (২১)। এতে ১৫ জন বাসযাত্রীও আহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2007, 10:43 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

রাজবাড়ী, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার নিমতলা এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী দ্রুতি পরিবহনের একটি বাসের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতের এ দুর্ঘটনায় নিহতরা হলেন, বাসচালক জাহাঙ্গীর হোসেন (৪৫) এবং চালকের সহকারী মিজানুর রহমান (২১)। এতে ১৫ জন বাসযাত্রীও আহত হন। সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১টার দিকে কাঠবোঝাই একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে বাসটির সঙ্গে বিপরীতমুখী কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত বাসচালক ও সহকারীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাদের মৃত্যু হয়। পুলিশ বাস ও কাভার্ড ভ্যানটি আটক করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে সাখাওয়াত হোসেন জানান। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬৪২ ঘ.