লালমনিরহাট, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভারত সীমান্তবর্তী বুড়িমারী থেকে লালমনিরহাটগামী যাত্রীবাহী একটি ট্রেন বুধবার তুষভাণ্ডার-কাকিনা স্টেশনের মধ্যবর্তী স্থানে এসে লাইনচ্যুত হয়ে পড়েছে। এতে বন্ধ হয়ে গেছে ওই পথে রেল চলাচল।
লালমনিরহাটের রেল নিয়ন্ত্রণ কক্ষের প্রধান কর্মকর্তা ইউনূস তালুকদার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টার দিকে কালীগঞ্জ উপজেলার কাকিনা ও তুষভাণ্ডার স্টেশনের মাঝে ট্রেনটির সাতটি বগির ২০টি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।
ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পরপরই প্রাণ রক্ষার জন্য যাত্রীরা বগি থেকে লাফিয়ে বের হওয়ার সময় বেশ কয়েক জন আহত হন বলে রেল সূত্র জানায়।
ইউনুস তালুকদার জানান, লালমনিরহাট থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন দুপুরে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/সংবাদদাতা/আরএ/এমআই/১৪০৫ ঘ.
bdnews24