ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যোগ হয়েছে আরেকটি নতুন ক্রীড়া অ্যাসোসিয়েশন--উশু অ্যাসোসিয়েশন। সোমবার সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে ২১ সদস্যের নতুন ক্রীড়া অ্যাসোসিয়েশন স্বীকৃতি পেয়েছে।
আগেও উশু অ্যাসোসিয়েশন ছিল। কিন্তু তাদের সঙ্গে বরাবরই দ্বন্দ্ব ছিল সমগোত্রীয় মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের। অবশেষে দ্বন্দ্বের অবসান হয় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের হস্তক্ষেপে, এবং দুপক্ষের লোকজন নিয়েই নতুন করে গঠিত হয়েছে উশু অ্যাসোসিয়েশন। যার সভাপতি এফ আর সিদ্দিকী ও সাধারণ সম্পাদক দিলদার হোসেন।
এই কমিটি গঠনের নেপথ্য আছে আন্তর্জাতিক উশু ফেডারেশন, তার প্রেসিডেন্ট মাসখানেক আগে বাংলাদেশ সফর করে জাতীয় উশু অ্যাসোসিয়েশন গঠনের তাগিদ দিয়ে গেছেন। এজন্যই জাতীয় ক্রীড়া অ্যাসোসিয়েশনের সংখ্যা বেড়ে হয়েছে ৪টি এবং ক্রীড়া ফেডারেশনের সংখ্যা আগের মতোই আছে, ৩৫টি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২১৪৫ঘ.
bdnews24