২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতি করলে জেল-জুলুম তো হয়ই: খালেদার মায়ের প্রতিক্রিয়া

"রাজনীতি করলে জেল-জুলুম তো হয়ই। মহাত্মা গান্ধী, শেখ সাহেবের মতো নেতারাও জেল খেটেছেন। তবে মা হিসেবে কষ্ট হচ্ছে"- খালেদা জিয়া গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় এভাবেই নিজের অনুভূতির কথা জানালেন তার মা তৈয়েবা মজুমদার। সোমবার দুপুরে দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকার বাসায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর কাছে এ প্রতিক্রিয়া জানান তৈয়েবা মজুমদার। অসুস্থতার কারণে বিছানায় শুয়ে খুব একটা কথা বলতে পারেননি তিনি। খালেদা জিয়াকে গ্রেপ্তারের খবর সকালেই শুনেছেন বলে জানান তৈয়েবা মজুমদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 09:07 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

দিনাজপুর, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- "রাজনীতি করলে জেল-জুলুম তো হয়ই। মহাত্মা গান্ধী, শেখ সাহেবের মতো নেতারাও জেল খেটেছেন। তবে মা হিসেবে কষ্ট হচ্ছে"- খালেদা জিয়া গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় এভাবেই নিজের অনুভূতির কথা জানালেন তার মা তৈয়েবা মজুমদার। সোমবার দুপুরে দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকার বাসায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর কাছে এ প্রতিক্রিয়া জানান তৈয়েবা মজুমদার। অসুস্থতার কারণে বিছানায় শুয়ে খুব একটা কথা বলতে পারেননি তিনি। খালেদা জিয়াকে গ্রেপ্তারের খবর সকালেই শুনেছেন বলে জানান তৈয়েবা মজুমদার। বর্তমান সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "সরকার যা করছে তা হয়তো মঙ্গলের জন্যই। তবে আমি চাই, আইন তার নিজ গতিতেই চলুক।" খালেদা জিয়া ও তার ছেলে কোকোকে সোমবার সকালে ঢাকার মইনুল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় খালেদা জিয়াকে কারাগারে ও কোকোকে সাত দিন রিমান্ডে পাঠায় আদালত। খালেদা জিয়াকে এখন সংসদ ভবন এলাকার একটি বিশেষ কারাগারে রাখা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০২ ঘ.