কুমিল্লা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নাঙ্গলকোট উপজেলার তুঘরিয়া এলাকায় সোমবার ট্রেনের ধাক্কায় একটি অটোরিকশা পুকুরে পড়ে গেলে চার জন নিহত ও তিনজন আহত হন।
নিহতরা হলেন, নাঙ্গলকোট উপজেলার নারায়ণপুর গ্রামের আবদুল কাদের (৫৫) ও তার ৮ বছরের ছেলে ইব্রাহীম, একই গ্রামের মুমিনুন্নেছা ও অজ্ঞাতনামা এক যাত্রী। আহতদের নাঙ্গলকোট স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
নাঙ্গলকোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হ্রাসি প্র" জানান, সকাল সাড়ে ৯টার দিকে নোয়াখালী-লাকসাম রেল সড়কের নাঙ্গলকোটের তুঘরিয়া রেলক্রসিংয়ে নোয়াখালী থেকে লাকসামগামী যাত্রীবাহী ট্রেন সমতট এক্সপ্রেস একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাটি পাশের পুকুরে পরে যায়। এতে অটোরিকশার ৪ যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২১৩৪ ঘ.
bdnews24