ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের জন্য পুলিশ ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কর বাসায় প্রবেশ করেছে।
বাসার কর্মচারী রুহুল আমিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে সকাল ৫টা ৪০ মিনিটে বলেন, ''পুলিশ কর্মকর্তারা এখন ড্রইং রুমে। ওনারা ম্যাডাম ও কোকো ভাইয়াকে রেডি হতে বলেছেন। তারা প্রস্তুতি নিচ্ছেন। ম্যাডাম নামাজ পড়ে বেরুবেন।"
এর আগে ভোর পাঁচটার দিকে ৬টা মাইক্রোবাস ও দুটি জিপে গোয়েন্দা পুলিশ এবং দুটি পিকআপে করে পুলিশ সদস্যরা জাহাঙ্গীর গেট দিয়ে ক্যান্টনমেন্টে প্রবেশ করে। এর কয়েক মিনিট পর দ্বিতীয় দফায় আরও ২০ থেকে ২৫ টি গাড়ির একটি বহরকে একই গেট দিয়ে ক্যান্টনমেন্ট প্রবেশ করতে দেখা যায়। এর মধ্যে কমপক্ষে দুটি গাড়ি ছিল পুলিশের।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/০৫৫১ ঘ.
bdnews24