২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অঘোষিত আয় থেকে তিন মাসে কর এসেছে ৪৫০ কোটি টাকা

তিন মাসে অঘোষিত আয় বৈধ করা থেকে সরকার প্রায় সাড়ে চারশ' কোটি টাকা কর পেয়েছে। মোট ১৪ হাজার ৬৯৫ জন এ সময়ে আড়াই হাজার কোটি টাকার অঘোষিত আয় বৈধ করেছেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর অনু বিভাগের সদস্য আলী আহমদ রোববার বিকেলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, "অঘোষিত আয় বৈধ করার পরিমাণ আরও বাড়ত। কিন্তু গত মাসের শেষ দিকে কয়েকদিন ছুটি থাকায় কাক্সিক্ষত সাফল্য আসেনি।" কোনো অবস্থাতেই অঘোষিত আয় বৈধ করার সময়সীমা আর বাড়ানো হবে না জানিয়ে তিনি বলেন, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ সুযোগ নেওয়া যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2007, 04:46 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তিন মাসে অঘোষিত আয় বৈধ করা থেকে সরকার প্রায় সাড়ে চারশ' কোটি টাকা কর পেয়েছে। মোট ১৪ হাজার ৬৯৫ জন এ সময়ে আড়াই হাজার কোটি টাকার অঘোষিত আয় বৈধ করেছেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর অনু বিভাগের সদস্য আলী আহমদ রোববার বিকেলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, "অঘোষিত আয় বৈধ করার পরিমাণ আরও বাড়ত। কিন্তু গত মাসের শেষ দিকে কয়েকদিন ছুটি থাকায় কাক্সিক্ষত সাফল্য আসেনি।" কোনো অবস্থাতেই অঘোষিত আয় বৈধ করার সময়সীমা আর বাড়ানো হবে না জানিয়ে তিনি বলেন, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ সুযোগ নেওয়া যাবে। মেয়াদের শেষ দিকে অঘোষিত আয় বৈধ করার পরিমাণ বাড়বে বলে আশা প্রকাশ করেন আলী আহমদ। রাজস্ব বোর্ডের হিসেবে, মেয়াদ বাড়ানোর পর গত এক মাসে মোট ছয় হাজার ১৩৬ জন ৮৫৩ কোটি ৭৪ লাখ ২৯ হাজার টাকা বৈধ করেছেন। এ থেকে সরকার কর পেয়েছে ১৪৫ কোটি ৭৭ লাখ ১৬ হাজার টাকা। এর আগে ৩১ আগস্ট পর্যন্ত সরকার কর পেয়েছিল ২৯৯ কোটি ৭৬ লাখ ২৫ হাজার টাকা। সব মিলিয়ে রোববার পর্যন্ত (২ সেপ্টেম্বর) সবমিলিয়ে সরকার কর পেয়েছে ৪৪৫ কোটি ৫৩ লাখ ৪১ হাজার ৭৫৯ টাকা। তিন মাসে সবচেয়ে বেশি অঘোষিত অর্থ বৈধ হয়েছে সিলেট কর অঞ্চলে। এক হাজার ১৩৩ জন সেখানে ২০৯ কোটি ১৫ হাজার ৮৮ হাজার ৪১৯ কোটি টাকা বৈধ করেছেন। এ থেকে কোষাগারে জমা হয়েছে ৩৫ কোটি টাকার কর। ঢাকা কর অঞ্চল-১ এ ২০৩ কোটি ১৩ লাখ ৯৪ হাজার ৯৩৩ টাকা বৈধ করেছেন ৭৬৯ জন। সরকার কর পেয়েছে ৪১ কোটি ৩৯ লাখ ৫৫ হাজার ৩৫৬ টাকা। এছাড়া ঢাকা কর অঞ্চল- ২ থেকে ৩৪ কোটি ৩৮ লাখ ৪৫ হাজার ৭৭০ টাকা, কর অঞ্চল- ৩ থেকে ৩১ কোটি ৫৪ হাজার ৩২ হাজার ২৪৮ টাকা, কর অঞ্চলে- ৪ থেকে ৩৩ কোটি ৩২ লাখ ৫৪ হাজার ২৪৮ টাকা, কর অঞ্চল- ৫ থেকে ৩৪ কোটি ৭৮ লাখ ৮১ হাজার ৫৬৪ টাকা, কর অঞ্চল- ৬ থেকে ২৬ কোটি ৬৩ লাখ ছয় হাজার ৪৩০ টাকা, কর অঞ্চল- ৭ থেকে ২০ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৪৮৯ টাকা ও কর অঞ্চল- ৮ থেকে ৩৩ কোটি ৭০ লাখ ৪৬ হাজার ৩৫১ টাকা কর পাওয়া গেছে। গত ৪ জুন প্রথম দফায় সরকার দুই মাসের জন্য নির্ধারিত করের সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ হারে জরিমানা দেওয়ার শর্তে অঘোষিত অর্থ বা আয় বৈধ করার সুযোগ দেয়। এরপর এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের দাবির পরিপেক্ষিতে ৩১ জুলাই একই শর্তে এ মেয়াদ আরও দু'মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএইচবি/২১৪৮ ঘ.