সাতক্ষীরা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খাল দখল করে মৎস্য সম্পদ লুটপাটের দায়ে সাতক্ষীরা- ৩ আসনে জামায়াতের সাবেক সাংসদ রিয়াসাত আলী, ছেলে নূরুল আবছার ও সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল আমিনকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
সাতক্ষীরার আশাশুনির সহকারী জজ মো. জাকারিয়া হোসেন রোববার এ রায় দেন।
মামলা বাদী মো. আব্দুর রশিদ অভিযোগ করেন, ২০০৫ সালে তিনি আশাশুনি উপজেলার গড়ইমহল খাল (জলমহল) ভূমি মন্ত্রণালয় থেকে বন্দোবস্ত নিয়ে মাছ চাষ করতে শুরু করেন।
ওই সময় জামায়াত সাংসদ রিয়াসাত আলী ও তার ছেলে নূরুল আবছার উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল আমিনের সহায়তায় খালটি বেআইনিভাবে উন্মুক্ত করে দখল করে নেন।
এ সময় খালের মৎস্য সম্পদ লুট করা হয় বলেও এজাহারে অভিযোগ বলা হয়েছে ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২১২৬ ঘ.
bdnews24