২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রী আটক থাকলে আমরা নির্বাচন করতে পারি না: জিল্লুর

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেছেন, আমির হোসেন আমু বিদেশ থেকে ফিরেই কেন নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার কথা বললেন সেটা তার বোধগম্য নয়। শেখ হাসিনা আটক থাকলেও আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারে বলে আমু যে বক্তব্য রেখেছেন তার জবাবে জিল্লুর বলেন, "নেত্রীকে আটকে রাখবে আর আমরা নির্বাচনে যাবো এটা হতে পারে না।" শনিবার জিল্লুর রহমান তার গুলশানের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2007, 01:13 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা, সেপ্টম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেছেন, আমির হোসেন আমু বিদেশ থেকে ফিরেই কেন নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার কথা বললেন সেটা তার বোধগম্য নয়। শেখ হাসিনা আটক থাকলেও আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারে বলে আমু যে বক্তব্য রেখেছেন তার জবাবে জিল্লুর বলেন, "নেত্রীকে আটকে রাখবে আর আমরা নির্বাচনে যাবো এটা হতে পারে না।" শনিবার জিল্লুর রহমান তার গুলশানের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা, শেখ হাসিনাকে ছাড়াই দলের কাউন্সিল অনুষ্ঠান ও নির্বাচনে যাওয়ার বিষয়ে বুধবার থেকে যে বক্তব্য দিয়ে আসছেন তার সঙ্গে দ্বিমত পোষণ করেন জিল্লুর রহমান। ঘরোয়া রাজনীতি তুলুক আর না তুলুক নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় যেতে হবে আমুর এ বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, "সে সময় তিনি (আমির হোসেন আমু) দেশে ছিলেন না। তার কিছু ইনফরমেশন গ্যাপ রয়ে গেছে। আমি দলের কথাই বলেছি। আমি দলের প্রায় সব সদস্যের সঙ্গে আলোচনা করেইেে বলছিলাম যে ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা না তুললে আমরা আলোচনায় যাবো না। এটা দলের স্ট্যান্ড।" জিল্লুর রহমান বলেন "আমির হোসেন আমু মিডিয়ায় আলোচনা না করে দলের মধ্যে আলোচনা করলেই পারতেন।" শেখ হাসিনাকে ছাড়াই দলের কাউন্সিল সম্ভব আমুর এ বক্তব্যকে অনাকাঙ্খিত বলে উল্লেখ করে তিনি বলেন,"দলের সিদ্ধান্ত, শেখ হাসিনাকে ছাড়া আমরা কাউন্সিল করব না।" আমির হোসেন আমু শনিবার দুপুরে সাংবাদিকদের বলেছিলেন, "শেখ হাসিনাকে মনে রাখতে হবে যে বঙ্গবন্ধুর কন্যা হিসাবে তিনি আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব নিয়েছিলেন।" আমুর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের এ জ্যেষ্ঠ নেতা বলেন, "উনি কি বুঝে কি বলেছেন জানি না। এটা আমার বুঝের বাইরে।" আমির হোসেন আমু সিঙ্গাপুর থেকে ফিরেই জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাত করেছিলেন। জিল্লুর রহমান যে সব কথা সাংবাদিকদের বলছেন তা আমুকে বলেছিলেন কিনা তা জানতে চাইলে তিনি বলেন, "তাকে আমি বুঝিয়ে বলার চেষ্টা করেছি। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা না করার যে সিদ্ধান্ত আমরা নিয়েছি তা আমার একার মত নয়। সবাই আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" জিল্লুর রহমান জানান, তার বক্তব্যের পরই বিএনপি ও জামায়াতসহ প্রায় সব দল জানিয়েছে ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নিলে তারা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় যাবে না। আর, নির্বাচন কমিশনও এ দাবি মেনে নিয়েই ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে মতামত দিয়েছে। এ অবস্থায় আমির হোসেন আমু কেন জরুরি অবস্থার মধ্যেও নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার কথা বললেন সেটা তিনি বুঝতে পারেননি। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জানান, তারা নির্বাচন কমিশনের চিঠির অপেক্ষায় আছেন। তিনি বলেন, "চিঠি আসলেই আমরা দৌড় দেবো না। দেখতে হবে কি ফর্মে চিঠি দিয়েছে। আমরা অনুষ্ঠানিকভাবে বসেই সিদ্ধান্ত নেবো।" আমুর বক্তব্যকে তার ব্যক্তিগত মতামত হিসাবে উল্লেখ করে জিল্লুর বলেন,"নিষেধাজ্ঞা তুলুক আর না তুলুক আলোচনায় যেতে হবে