শেরপুর, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - শেরপুর-ঝিনাইগাতি সড়কের মাটিয়া পাড়া গ্রামে শুক্রবার রাতে যাত্রীবাহী বাসের চাপায় সওদাগর (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এরপর বাসটি সড়কের পাশে খাদে পড়ে গেলে পাঁচ যাত্রী আহত হন।
ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান কবির জানান, শেরপুর থেকে ঝিনাইগাতীগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একজনকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে পথচারী সওদাগর ঘটনাস্থলেই মারা যান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২২৫ ঘ.
bdnews24