ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের বোর্ডারবাজার এলাকায় পুকুরে ডুবে মারা গেছে সোহাগ মিয়া নামে ১০ বছর বয়সী এক স্কুলছাত্র।
সদর থানার উপ-পরিদর্শক কামাল পাশা জানান, বোর্ডারবাজার মহল্লার সোবাহান মিয়ার ছেলে সোহাগ বৃহস্পতিবার বিকাল থেকে নিখোঁজ ছিল। শুক্রবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার লাশ ভেসে উঠে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪৫ ঘ.
bdnews24