২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বাসচাপায় শিশু নিহত

কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচংয়ের রামপুর এলাকায় শুক্রবার সকালে বাসের চাকায় পিষ্ট হয়ে জান্নাত (৩) নামে এক এক শিশু মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2007, 07:45 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

কুমিল্লা, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচংয়ের রামপুর এলাকায় শুক্রবার সকালে বাসের চাকায় পিষ্ট হয়ে জান্নাত (৩) নামে এক এক শিশু মারা গেছে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন জানান, সকাল ১০টার দিকে যাত্রীবাহী একটি বাসের চাপায় জান্নাত ঘটনাস্থলেই মারা যায়। সে মুরাদনগর উপজেলার সুসদেব গ্রামের রোমেন মিয়ার মেয়ে। জান্নাত রামপুরে তার নানার বাড়ি বেড়াতে এসেছিল। পুলিশ বাস আটক করতে পারেনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪৩ ঘ.