২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অফিস আদালতে ছুটির আমেজ

শবেবরাত ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী তিনদিন সরকারি অফিস-আদালত ও বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এজন্য বুধবার দুপুরের পর থেকেই সরকারি-বেসরকারি প্রায় সব প্রতিষ্ঠানে দেখা গেছে ছুটির আমেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2007, 03:25 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শবেবরাত ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী তিনদিন সরকারি অফিস-আদালত ও বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এজন্য বুধবার দুপুরের পর থেকেই সরকারি-বেসরকারি প্রায় সব প্রতিষ্ঠানে দেখা গেছে ছুটির আমেজ। দুপুরের পর থেকেই সচিবালয়সহ প্রায় সব অফিস ফাঁকা হয়ে যায়। নির্ধারিত অফিস সময় শেষ হওয়ার আগেই বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারি ফিরে যান বাসায়। অনেকে আবার টানা ছুটি কাঁটাতে গ্রামের বাড়িতে চলে গেছেন। অবসরের সময় বাড়িয়ে নিতে কেউ কেউ বুধবারও ছুটি নিয়ে মঙ্গলবার বিকেলেই ঢাকা ছেড়েছেন। বুধবার দুপুরের পর সচিবালয়ে ঢুকে দেখা যায়, প্রায় সব মন্ত্রণালয়েই কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতি অনেক কম। অনেকে সকালে অফিসে হাজিরা দিয়ে টুকটাক কাজ সেরেই বেরিয়ে যান। আদালত পাড়াতেও ছিল একই চিত্র। তিন দিনের ছুটির কারণে প্রয়োজনীয় টাকা তুলতে গ্রাহকরা ভিড় করায় দুপুর ৩টার আগ পর্যন্ত ব্যাংকগুলোতে ছিল প্রচণ্ড কর্মব্যস্ততা। এর পর সেখানেও ছড়িয়ে পড়ে ছুটির আমেজ। বাংলাদেশ ব্যাংকও দুপুরের পর ফাঁকা হয়ে যায়। এদিকে, মাসের শেষে সাপ্তাহিক ছুটির বাইরেও তিন দিন ব্যাংক বন্ধ থাকায় গ্রাহক ও আমানতকারীরা বিপাকে পড়েছেন। ছাত্র বিক্ষোভের কারণে গত সপ্তাহের বুধবার রাজধানীর বেশিরভাগ শাখায় কোনো লেনদেন হয়নি। বৃহস্পতিবার কারফিউয়ের কারণে ছিল সরকার ঘোষিত ছুটি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/২১২২ ঘ.