২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে সরবরাহ দ্বিগুণ করবে মিল্ক ভিটা

রমজান মাসে দুধের দাম বৃদ্ধি ঠেকাতে স্থানীয় সরকার বিভাগের নিয়ন্ত্রণাধীন 'মিল্ক ভিটা' বাজারে দুধের সরবরাহ দ্বিগুণ করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2007, 01:46 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রমজান মাসে দুধের দাম বৃদ্ধি ঠেকাতে স্থানীয় সরকার বিভাগের নিয়ন্ত্রণাধীন 'মিল্ক ভিটা' বাজারে দুধের সরবরাহ দ্বিগুণ করবে। বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "সরকার মিল্ক ভিটা দুধের নতুন দাম নির্ধারণ করেছে। এখন প্রতি লিটার দুধের দাম পড়বে ৩৬ টাকা। এছাড়া ৫০০ মিলিলিটার ও ২৫০ মিলিলিটার দুধের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ টাকা ও ১০ টাকা।" কোনো ডিলার সরকার নির্ধারিত দামে দুধ বিক্রি না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। বর্তমানে মিল্ক ভিটা প্রতিদিন এক লাখ ৫০ হাজার লিটার দুধ বাজারে সরবরাহ করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/আরএ/এসএনডি/১৯৩৭ ঘ.